ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কাঠালিয়া উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে সাতার প্রশিক্ষণ শেষ হয়েছে।
প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন।
সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।










