বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন ও ফেস্টুন অবমুক্ত করাসহ কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মহানগর জাসাস ও জেলা দক্ষিণ জাসাসের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় সদররোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহানগর জাসাস’র সভাপতি মীর আদনান তুহিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর শ্রমিকদলের আহবায়ক ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এইচএম তছলিম উদ্দিন প্রমুখ।










