ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জমে উঠেছে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী রূপসী বাংলা মেলা।
এই মেলায় ১০০ স্টলে বিভিন্ন ধরনের বস্ত্রশিল্প, কুটিরশিল্প, প্রসাধনী, চামড়াজাত পন্য, বিভিন্ন ধরণের খাবারসহ শিশুদের জন্য বিভিন্ন রাইডার ও আকর্ষণীয় ভ‚তের বাড়ী। এছাড়াও গোলকের মধ্যে মটর সাইকেল ও গাড়ীর রেস প্রদর্শণ। এছাড়াও মেলায় ঘর গৃহস্থালী থেকে মানুষের প্রয়োজনীয় বিভিন্ন ধরণের পণ্য পাওয়া যাচ্ছে।
গত ২৪ ফেব্রæয়ারী জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি এই মেলার উদ্ভোধন করেছেন। মেলায় প্রতিদিন জেলা শহরের বাহির থেকেও বিভিন্ন এলাকা থেকে শতশত পরিবার তাদের শিশু সন্তান তাদের নিকটজনদের নিয়ে মেলায় অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করছেন।










