বলিউড সুপাস্টার শাহরুখ খানের বহুল আলোচিত ‘জওয়ান’ সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য আনকাট সেন্সর সার্টিফিকেট পেলো। ফলে সারাবিশ্বের মতো দেশেও আজই (বৃহস্পতিবার) মুক্তি পাবে ‘জওয়ান’। সন্ধ্যা থেকেই প্রেক্ষাগৃহে দেখা যাবে ।
![Jawan Prevue Out! Shah Rukh Khan Is 'Fire' In Never-Seen-Before Avatars, Atlee Brings Out The 'Mass' In Him! [Watch]](https://www.koimoi.com/wp-content/new-galleries/2023/07/jawan-prevue-out-now-srks-most-ambitious-films-prevue-takes-the-internet-by-storm-001.jpg)
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সেন্সর বোর্ড সিনেমাটি দেখে আনকাট সেন্সর সার্টিফিকেট দিয়েছে। ফলে সেন্সরের পর পরই ভারতের সঙ্গে একই দিনে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন সিনেমাটির আমদানিকারক পরিচালক অনন্য মামুন।
অনন্য মামুন তাঁর ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, ‘জওয়ান আন-কাট সেন্সর বাংলাদেশে প্রদর্শনে আর কোন বাধা নেই।’

এর আগে যদিও মুক্তির বিয়ষটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’ সিনেমাতে দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী নয়নতারা এই সিনেমায় শাখরুখের বিপরীতে অভিনয় করছেন। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার। এ ছাড়া বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।











