• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Tuesday, November 10, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, বিচারের দাবিতে ছেলের সংবাদ সম্মেলনে

জনতার খবর প্রকাশক জনতার খবর
December 20, 2022
in বরিশাল, সারাদেশ
A A
চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, বিচারের দাবিতে ছেলের সংবাদ সম্মেলনে
3
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এক রোগীর মৃত্যু হয়েছে। তবে সঠিক চিকিৎসা না দেওয়া ও চিকিৎসকের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। এ ঘটনায় বিচার চেয়ে না মঙ্গলবার (২০ ডিসেম্বর) বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবারটি।

নিহত রোগীর নাম রেনু বেগম (৫৫)। তিনি বরিশাল নগরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম চৌধুরীর স্ত্রী এবং মুক্তিযুদ্ধকালীন ২ নম্বর সেক্টরের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবের মেয়ে। গত ২৯ নভেম্বর সকালে শেবাচিমের সিসিইউ-তে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতাল পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের পরিবার। তবে কোনো বিচার পাননি সেখানে।

সংবাদ সম্মেলনে নিহত রোগীর ছেলে আরাফাত চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, আমার মা রেনু বেগম শহীদ বীর মুক্তিযোদ্ধা আ. রব বেপারীর কন্যা। গত বছরের ১৫ আগস্ট হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করি। ভর্তির পর হাসপাতালের কার্ডিওলজি (সি.সি.ইউ) বিভাগের অধ্যাপক ডা. এম এ সালাউদ্দিন রাউন্ডের সময় রোগী রেনু বেগমকে দেখে জানান, আরও ২/৩ দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থা বুঝে সবকিছু বলতে পারবেন। কিন্তু ওই দিনই রেনু বেগমকে ছাড়পত্র দিয়ে দেওয়ার নির্দেশনা দেন কার্ডিওলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. মুসফিকুজ্জামান।

আরো দেখুন

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

তখন আমি কার্ডিওলজি বিভাগের অধ্যাপকের কথাগুলো ডা. মো. মুসফিকুজ্জামানকে জানালে, তিনি ক্ষিপ্ত হয়ে যান, কথা কাটাকাটি করেন এবং অসদাচরণ করেন। পরে বিষয়টি অধ্যাপক ডা. এম এ সালাউদ্দিনকে জানালে, সহকারী রেজিস্ট্রার ডা. মো. মুসফিকুজ্জামান আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কয়েকদিন রেখে ২১ আগস্ট মাকে ছাড়পত্র দিয়ে দেন।

এরপর মা রেনু বেগম একই বছরের ১৭ নভেম্বর অসুস্থ হলে আবার শেবাচিম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করাই। কিন্তু দু’দিন পরে ১৯ নভেম্বর ডা. মো. মুসফিকুজ্জামান হাসপাতালে অসুস্থ মা রেনু বেগমকে দেখা মাত্রই ছাড়পত্র দিয়ে দেয়। তাকে অনুরোধ করেও মাকে হাসপাতালে রাখতে পারিনি।

এরপর চলতি বছরের ২৩ আগস্ট মা রেনু বেগম আবারও অসুস্থ হলে শেবাচিম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করি। ভর্তির সময় আমার বাবা আবুল কালাম চৌধুরী ডা. মো. মুসফিকুজ্জামানের কাছে গিয়ে তাকে অনুরোধ করেন এবং আমার (আরাফাত চৌধুরী) কথায় কোনো ভুল হলে সেজন্য ক্ষমা চান। তবুও যেন স্ত্রী রেনু বেগমের সুচিকিৎসার ব্যবস্থা করেন। ওইসময় আমাদের পক্ষ থেকে পরপর দু’বার উন্নত চিকিৎসার কথা বলা হলেও ডা. মো. মুসফিকুজ্জামান সঠিক কোনো পরামর্শ না দিয়ে দু’দিন পরে ২৫ আগস্ট নাম কেটে দেন।

লিখিত বক্তব্যে আরাফাত আরও বলেন, এরপর গত ২৭ নভেম্বর দিবাগত মধ্যরাতে মা রেনু বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেবাচিম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করি। রোগী হার্ট অ্যাটাক করেছে- এমন কথা বলে ইন্টার্নি চিকিৎসকরা কিছু পরীক্ষা করতে দেন। ওই রাতে আমার সঙ্গে পর্যাপ্ত অর্থ না থাকায়, টাকা যোগাড় করে সকালে পরীক্ষা করার সিদ্ধান্ত নেই। কিন্তু ২৮ নভেম্বর ডা. মো. মুসফিকুজ্জামান সিসিইউ ওয়ার্ডে এসে অসুস্থ রেনু বেগমকে দেখেই ছাড়পত্র দিয়ে দেন এবং ঢাকা জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটে রেফার করেন। ঢাকা নিয়ে যাবার প্রস্তুতির সময় রেনু বেগম মারাত্মক অসুস্থ হয়ে পড়লে উপায়ন্তর না দেখে বরিশাল নগরের রুপাতলী এলাকার বেসরকারি আবদুল­াহ
হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক না থাকায় ভর্তি না নেয়ায় আশংকাজনক অবস্থায় আবারও শেবাচিম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে মাকে ভর্তি করি। পরদিন ২৯ নভেম্বর সকালে আমার মা রেনু বেগম সিসিইউ-তে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বিষয়ে তথ্য উপস্থাপন করে বরিশাল জেলা সিভিল সার্জন এবং কোতয়ালি মডেল থানায় অভিযোগ দিতে চাইলে, তারা অভিযোগ না নিয়ে হাসপাতাল পরিচালক বরাবর আবেদন করার পরামর্শ দেন। যার ধারাবাহিকতায় ৩০ নভেম্বর আমি নিজে শেবাচিম হাসপাতালের পরিচালক বরাবর একটি লিখিত আবেদন করে। যার বিষয় ছিলো, ‘হৃদরোগ বিভাগে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু প্রসঙ্গে’।

তিনি বলেন, প্রথম তর্কের সূত্র ধরে আমার মা যতবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, ততবার প্রতিহিংসা করে ডা. মুসফিকুজ্জামান নাম কেটে দিয়েছেন। এমনকি মৃত্যুর আগেরদিনও মায়ের নাম কেটে দেন তিনি। আর এ বিষয়ে বিচার চেয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর দীর্ঘ ১৬-১৭ দিন কেটে গেলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ১৭ ডিসেম্বর আমি বিষয়টি ফেসবুক লাইভে মানুষকে জানাই। এতেও হাসপাতাল প্রশাসন কার্যকর কোনো ভ‚মিকা না নেওয়ায় আজ সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি।

মৃতের ছেলে বলেন, আমি আমার মায়ের মৃত্যুর বিচার চাই। চাই ক্ষতিপূরণসহ ডা. মো. মুসফিকুজ্জামানের শাস্তি। যাতে ভবিষ্যতে কোনো রোগীর সঙ্গে কেউ খামখেয়ালিপণা করার সাহস না পায়।

এদিকে, অভিযুক্ত চিকিৎসক ডা. মো. মুসফিকুজ্জামান তার বিরুদ্ধে অভিযোগ তোলায় হতবাক হয়েছেন বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন। সেইসঙ্গে দায়িত্বপালনে কোনো সময় কারো সঙ্গে প্রতিহিংসা চরিতার্থ করেননি বলেও জানান তিনি।

তিনি বলেন, আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে, তা শুনেছি। বিষয়টি দুঃখজনক। তবে আমি লিখিত জবাব দিয়ে দিয়েছি। আমি অভিযোগকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, রোগীর স্বজনের লিখিত অভিযোগ পেয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ডা. অমলেন্দু বিশ্বাসকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়নি। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026
কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

November 8, 2026
বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

November 7, 2026
মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

November 7, 2026
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

November 7, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত