• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Wednesday, November 11, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

চলতি বছরেই উৎপাদনে যাচ্ছে বরিশালের পোশাক তৈরির কারখানা

জনতার খবর প্রকাশক জনতার খবর
October 6, 2022
in বরিশাল, সারাদেশ
A A
চলতি বছরেই উৎপাদনে যাচ্ছে বরিশালের পোশাক তৈরির কারখানা
3
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বরিশাল প্রতিনিধিঃ

গোটা বরিশাল বিভাগের ছয় জেলায় পদ্মা সেতু নির্মাণ হওয়ার আগে কোনো পোশাক কারখানা ছিলোনা। তবে পদ্মা সেতু চালুর পর বরিশালে পোশাক কারখানা স্থাপনে আগ্রহী হয়েছেন অনেক শিল্প মালিকরা।

ইতোমধ্যে প্রথমবারের মতো পোশাক তৈরির কারখানা স্থাপন হয়েছে বিভাগীয় শহর বরিশালে। ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন গার্মেন্সটির অবকাঠামো তৈরির পর এখন চলছে মেশিন স্থাপনের কাজ। নেমর‌্যাক ডিজাইন গার্মেন্টস নামের পোশাক কারখানাটি চালু হলে, এটিই হবে বরিশালের প্রথম পোশাক তৈরির কারখানা। যেখানে প্রায় সহ¯্রাধীক মানুষের কর্মসংস্থান হবে।

নগরীর বিসিক এলাকায় নির্মিতব্য নেমর‌্যাক ডিজাইন গার্মেন্টসের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মধ্যেই আমাদের উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

আরো দেখুন

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শুধু নেমর‌্যাক গার্মেন্টস নয়; পদ্মা সেতু চালুর পর সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় নগরীর বিসিক এলাকায় গড়ে উঠছে শীতবস্ত্রে ব্যবহৃত কমফোর্টার কারখানা। কারখানাটি উৎপাদনে গেলে বিদেশে কমফোর্টার রফতানি করা সম্ভব হবে। এ বিষয়ে বিএনসি হোম টেক্সটাইল লিমিটেডের স্বত্বাধিকারী খায়রুল হাসান বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর চাইনিজ সহযোগিরা আমাদের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া এখানে বোতলজাত পানি পরিশোধনের কারখানাও হচ্ছে। আগামী নভেম্বর মাসের মধ্যে দক্ষিণাঞ্চলের বাজারে ছাড়ার আগেই এখন পরীক্ষা-নিরীক্ষা পর্যায়ে রয়েছে মোহিনী মিনারেল ওয়াটার।

মোহিনী মিনারেল ওয়াটারের স্বত্বাধিকারী জামাল হোসেন বলেন, আমরা আগে যে জিনিস বরিশাল থেকে ঢাকায় আট ঘন্টায়ও ডেলিভারি দিতে পারতাম না, এখন সেটি পাঠাতে তিন ঘন্টা সময় লাগছে। এতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। তাই আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি।

বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের প্রেক্ষাপট। ইতোমধ্যে পিছিয়ে পরা বরিশালের বিভিন্নস্থানে শিল্পকল-কারখানাসহ বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে জমি ক্রয়সহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে বরিশালসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোর অর্থনীতির পথ পাল্টে যাবে। কমে যাবে বেকারত্বের হার। পাশাপাশি ব্যবসার জন্য ভালো পরিবেশ সৃষ্টি হলে উদ্যোক্তাদের সংখ্যা বৃদ্ধি পাবে।

খোঁজ নিয়ে জানা গেছে, মাত্র তিন মাসের মধ্যে শুধুমাত্র বরিশাল থেকে পায়রা বন্দর পর্যন্ত মহাসড়কের পাশ ধরে এবং বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীসহ বিভাগের ছয় জেলার বিসিক নগরীগুলোকে কেন্দ্র করে ইতোমধ্যে জায়গা কিনতে আগ্রহ প্রকাশ করেছেন ছোট-বড় উদ্যোক্তারা। একইসাথে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার বিসিক নগরে নতুন নতুন শিল্প কারখানার অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণের কাজ চলছে।

বরিশাল বিসিকি মালিক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খান বলেন, পদ্মা সেতু উদ্বোধণের মাত্র তিন মাস যেতে না যেতেই পাল্টে যেতে শুরু করেছে বরিশালের অর্থনীতি। শিল্পে বিনিয়োগে আগ্রহী হয়েছেন উদ্যোক্তারা। অপরদিকে ভোলার গ্যাস বরিশালে আনা হলে বিসিক আরও সমৃদ্ধ হবে জানিয়ে বিসিক বরিশালের উপ-মহাব্যবস্থাপক মোঃ জালিস মাহমুদ বলেন, সম্প্রতি বিসিকে ৭৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে ৩৭ একর নিচু জমি ভরাট করে ১১০টি প্লট করা হচ্ছে। যারমধ্যে ৩০টি প্লট বরাদ্দ নিয়েছেন ব্যবসায়ীরা। একইভাবে ঝালকাঠি, পটুয়াখালীসহ আশপাশের জেলাগুলোর বিসিক নগরীর উন্নয়ন কার্যক্রমও এগিয়ে চলছে।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026
কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

November 8, 2026
বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

November 7, 2026
মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

November 7, 2026
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

November 7, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!