মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের চরমুক্তারপুরে আবা;সিক ভব;নে গ্যা;স লি;কেজ থেকে অ;গ্নি;কা;ণ্ডে দগ্ধ হয়ে একে একে একটি পরিবা;রের সবাই মা;রা গেলেন। প্রথমে মা;রা যায় ওই পরিবারের দুই শিশু। এরপর তাদের বাবা মা;রা যান। সর্বশেষ ওই দুই শিশুর মা মো;ছা. শান্তা বেগমও (২৩) মা;রা গেছেন।
৮ ডিসেম্বর বুধবার দিনগত রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ;ত্যু। তাকে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শান্তা বেগমের শরীরের ৪৮ ভাগের বেশি দগ্ধ ছিল। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বুধবার দিনগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান।’
ডা. আইউব বলেন, ‘গত ২ ডিসেম্বর দগ্ধ একই পরিবারের চারজনকে শেখ হাসিনা বার্নে আনা হয়। ওইদিন রাত সাড়ে ৭টার দিকে শিশু ইয়াছিনের (৫) মৃ;ত্যু হয়। তার শরীরের ৪৪ শতাংশ দগ্ধ ছিল। এর পৌনে দুই ঘণ্টা পরই তার বোন নোহর (৩) মা;রা যায়। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল।’
তিনি বলেন, ‘দুই শিশু সন্তান মারা গেলেও তাদের বাবা কাওছার (৩৬) ও মা শান্তা বেঁচে ছিলেন। কাওছারের শরীরের ৫৪ শতাংশ এবং শান্তার ৪৮ শতাংশ দগ্ধ ছিল। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে গত ৪ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে কাউছার মা;রা যান। এরপর বেঁচে ছি;লেন একমাত্র শান্তা। তিনিও গতকাল দিনগত রাতে মা;রা গেছেন।’
জানা গেছে, গত ২ ডিসেম্বর ভোর ৪টার দিকে চরমুক্তারপুর এলাকার স্থানীয় জয়নাল আবেদিনের চারতলা বাড়ির দ্বিতীয় তলায় বিকট শব্দে বি;স্ফো;রণের ঘটে। এতে অগ্নিদগ্ধ হন বাড়ির ভাড়া;টিয়া কাওছার, তার স্ত্রী শান্তা বেগম এবং তাদের দুই শিশু ইয়া;ছিন ও নোহর। গুরুতর আ;হ;ত অবস্থায় তাদের উদ্ধা;র করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দে বাড়ির দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরের থাই গ্লাসের জানালা ভেঙে যায়। ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ছিন্ন-ভিন্ন হয়ে যায়। এসময় ঘুমিয়ে ছিলেন দুই শিশু সন্তান নিয়ে কাওছার-শান্তা দম্পতি ঘুমিয়ে ছিলেন।










