গৌরনদী প্রতিনিধিঃ
গ্রাম ভিত্তিক মাশরুম চাষ ও অলটারনেটিভ মেডিসিন বিষয়ক অবহতিকরণ সেমিনার শনিবার দিনব্যাপী বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে।
ড্রীম মাশরুম সেন্টার ও ডিএমসি ল্যাবরেটরিজের আয়োজনে সকালে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাবুল আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার। সেমিনারে উপজেলার সাতটি ইউনিয়নের জনপ্রতিনিধি সহ দুই শতাধিক নারী অংশ গ্রহন করেন।










