বরিশাল প্রতিনিধিঃ
কীর্তনখোলা ও মুলাদীর নয়াভাঙ্গুলী নদীতে গোসল করতে গিয়ে ¯্রােতের টানে নিখোঁজ দুই শিশুর এখনও সন্ধান মেলেনি। তবে নিখোঁজদের উদ্ধারের জন্য কাজ করছেন ফায়ার সার্ভিসের ডুবুরীরা।
কীর্তনখোলা নদীতে নিখোঁজ শিশু ইয়াসিন মোল্লা (১১) নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর গুচ্ছগ্রামের বাসিন্দা বেল্লাল মোল্লার ছেলে এবং মুলাদীর নয়াভাঙ্গুলি নদীতে নিখোঁজ আফি খান (১২) ওই উপজেলার তেরচর এলাকার বাসিন্দা আনিচুর রহমান খানের ছেলে। আফি ঢাকা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র। বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরী বেল্লাল হোসেন জানান, সন্তান ইয়াসিনকে নিয়ে তার বাবা বেল্লাল মঙ্গলবার দুপুরে কীর্তনখোলা নদীতে গোসল করতে যায়। এসময় শিশু ইয়াসিন সাতরে নদীর মাঝে গিয়ে আর ফিরে আসেনি।
মুলাদী থানার ওসি তুষার কান্তি মন্ডল জানান, বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় বাবা ও মায়ের সাথে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে আফি। মঙ্গলবার বিকেলে সে (আফি) তার মা ও বাবার সাথে নয়াভাঙ্গুলী নদীতে গোসল করতে গিয়ে ¯্রােতের টানে নিখোঁজ হয়।










