কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় আর্ন্তজাতিক অহিংস দিবস পালন উপলক্ষে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে অহিংসার প্রথম নীতি হলো সকল অমর্যাদাকে প্রত্যাখান করা, নিস্ক্রিয় থেকে অহিংসা প্রতিষ্ঠা করা যায়না এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পিস ফ্যাসিলেটর গ্রæপ (পিএফজি) সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির আয়োজনে এবং দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সমকাল সুহুদ সমাবেশের সহযোগীতায় ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়।
মানববন্ধনে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুল হক নাহিদ সিকদার, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও সুজন উপজেলা সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন খান, ইত্তেফাক সংবাদদাতা ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো.আবদুল হালিম, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন অপু, উপজেলা সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার মো.জামাল হোসেন, উপমহকারি কৃষি অফিসার মো.হাসিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র কাঞ্জিলাল বাবুল, যুবলীগের সভাপতি মো.মনিরুজ্জামান খান,সুজন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র শিক্ষক মো.নাসির উদ্দিন হাওলাদার, মাস্টার হাবিবুর রহমান, মো. মাসুদ হোসেন, প্রেস ক্লাবের মহিলা সম্পাদক ও নারী নেত্রী ইসরাত জাহান রুমা, ইউপি সদস্য মো.জাকির হোসেন, ফয়সাল আহম্মেদ মিঠু, শিক্ষক মো.আবদুর রহিম, সমাজ সেবক মো. ইদ্রিস আলী, মো.রবিউল ইসলাম, ওলিউর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ইউনিয়ন সভাপতি লুৎফুর রহমান পান্না, সাংবাদিক সাকিবুজ্জামান সবুর, শিক্ষার্থী মিরাজ হোসেন, সিয়াম হোসেন, কে,এম শাহরিয়ার রাফি, প্রিতম হোসেন, মো.রায়হান, মো.সজল হোসেন, রফিকুল ইসলাম ও রাতুল হোসেনসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।











