জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠি জেলার কঠালিয়া উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সিলেটে ৩য় স্থান অর্জন করেন। গত ৩০ সেপ্টেম্বর সিলেটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর পূর্বে জেলায় পর্যায় ১ম স্থান, বিভাগীয় পর্যায় ১ম স্থান ও উপ অঞ্চল খুলনায় ১ম স্থান অর্জন করে।
অংশগ্রহণকারীর খেলায়াররা হলেন- মাহিম হোসেন, রাব্বি হাওলাদার, রিয়াদ শরীফ, মামুন, রাকিব খান, ইমাম হাচান, ফেরদাউস, শহিদুল ও আজিজুল।
দলের কোচে দায়িত্ব পালন কনের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আখতার আহমেদ শানু, টিম ম্যানেজার দায়িত্ব পালন করেন সাবেক খেলোয়ার মোঃ শাহিন হোসেন ইমু।










