খেলা ডেস্কঃ কাতার ২০২২ বিশ্বকাপের জন্য তৈরি করা স্টেডিয়ামগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় স্টেডিয়াম হচ্ছে লুসাইল। স্টেডিয়ামটির বিশালতা ও সৌন্দর্যসহ নানা কারণে এটিকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজনের মঞ্চ হিসাবে নির্বাচন করেছে কর্তৃপক্ষ ।
স্টেডিয়ামটিতে একসাথে ৮০ হাজার দর্শক খেলা দেখতে পারবেন । বিশালাকার এই স্টেডিয়ামে আগামী ৯ সেপ্টেম্বর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে । ৯ সেপ্টেম্বর সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন ও মিশরীয় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নের মধ্যে লুসাইল সুপার কাপ অনুষ্ঠিত হবে । ম্যাচের পর একটি বর্ণাঢ্য কনসার্ট আয়োজন করা হবে । কনসার্টে একজন বিখ্যাত গায়ক গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তুলবেন ।
তবে অনুষ্ঠিত হতে যাওয়া লুসাইল সুপার কাপের জন্য টিকিটের বিষয়ে এখনও কিছু জানা যায়নি । তবে খুব শিগগির টিকেটের বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে । রাজধানী দোহা থেকে ১৫ কিলোমিটার উত্তরে লুসাইল সিটিতে অবস্থিত এই চোখ ধাঁধানো ভেন্যুটি । বিশ্বকাপ শুরুর পর ২২ নভেম্বর সি গ্রুপের আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচ দিয়ে এই ভেন্যুতে খেলা শুরু হবে । এরপর বিশ্বকাপের প্রতিটি স্টেজের ম্যাচ আয়োজন করবে স্টেডিয়ামটি ।












