কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ ১৯ আগস্ট শনিবার বিকালে কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ শোক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির। কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বিমল চন্দ্র সমাদ্দার।
বিশেষ অথিতি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ জমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম মোস্তফা বদু মুন্সী, মোঃ মেহেদী হাসান মিতু পঞ্চায়েত প্রমূখ।
কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, মোঃ হানিফ খান, মোঃ আবুল হোসেন, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, সাধারণ সম্পাদক মোঃ এটিএম মাইদুল ইসলাম, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন বাবুল, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফাহিম সিকদার, কাঠালিয়া সদর ওয়ার্ডের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি মোঃ মনির খান, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সোহেল হোসেন সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ খাইরুল আমিন ছগির। পরে উপস্থিত লোকজনের মাঝে খাবার বিতরণ করা হয়।










