কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় সরকারের সামাজিক নিরাপত্তা বিষয়ক ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডবিøউবি) কর্মসূচির উপকারভোগী মহিলাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকার ভোগীদের প্রশিক্ষন প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বহুমুখীজনকল্যাণ সংস্থার প্রশিক্ষক ও ইউপি সদস্য মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর সহযোগীতায় বহুমুখীজনকল্যাণ সংস্থা (বিজেএস) এ প্রশিক্ষনের আয়োজন করে। প্রশিক্ষনে উপকারভোগী নারীরা অংশগ্রহন করেন।










