কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
আজ ০১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে, র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে হাত ধুয়ে এর আনুষ্ঠিকতা শেষ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম।
এইচ,এম সাইফুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল কাঠালিয়া এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার আজিম, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, আবাসিক প্রকৌশলী দিপক কুমার, উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সহ সভাপতি মোঃ ফারুক খান, সাধারণ সম্পাদক মোঃ মাসউদুল আলম, সাংবাদিক অধ্যাপক আবদুল হালিম, মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ সাকিবুজ্জামান সবুর প্রমূখ।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল কাঠালিয়া এর আয়োজন করেন।











