কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ জমইয়তে হিজবুল্লাহ মাসিক তালিমী জলসা অনুষ্ঠিত হবে।
আজ ১৪ আগষ্ট সোমবার মাগরিব নামাজ বাদ কাঠালিয়া বন্দর জামে মসজিদে বাংলাদেশ জমইয়তে হিজবুল্লাহ কাঠালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন মাসিক তালিমী জলসা অনুষ্ঠিত হবে। মাগরিব থেকে রাত নয়টা পর্যন্ত এ জলসার কার্যক্রম চলবে। জলসায় জিকির আসকার, আলোচনা, দেশ ও জাতীর মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হইবে।
উক্ত তালিমী জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব হযরত মাওলানা ইয়াকুব সাহেব, সুফি সাহেব হুজুর, গুদি ঘাটা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কাঠালিয়া বন্দর জামে মসজিদের ইমাম ও খতিম মাওলানা মোঃ মিজানুর রহমান।
এছাড়াও স্থানীয় আলেমগন উক্ত জলসায় নছিহত করবেন। তালিমী জলসায় সকল মুসুলমানদের আসার আহবান জানিয়েছেন জলসার কর্তৃপক্ষ।










