কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া বর্নাঢ্য আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত হয়েছে। আজ ১২ অক্টোবর বুধবার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শ্রমিক লীগের নেতাকর্মীরা।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।











