কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন এর সাথে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, ভোকেশনাল ও মাদ্রাসার প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় ।
সকাল ১১টায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাহী অফিসার কাঠালিয়া উপজেলার শিক্ষা সংক্রান্ত সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয় জানতে চান এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সহযোগীতা কামনা করেন। অংশগ্রহণকারীরা কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
মতবিনিময় উপস্থিত ছিলেন আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার কিং ফয়সাল, মোঃ সোলায়মান হোসেন প্রমুখ।
দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, ভোকেশনাল ও মাদ্রাসার প্রধানদের সাথে পরিচয় ও কুশল বিনিময় করেন নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন। পরে নির্বাহী অফিসার কাঠালিয়া উপজেলার শিক্ষা সংক্রান্ত সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয় জানতে চান এবং এ সকল কাজে প্রতিষ্ঠান প্রধানদের সহযোগীতা কামনা করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান প্রধানদের মধ্য থেকে অনেকে শিক্ষার সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
আলোচনার বিষয় গুলোর মধ্যে নানা সমস্যা চিহ্নিত করা হয় এবং এ বিষয় গুলো নিয়ে গুরুত্ব সহকারে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাঠালিয়া কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার হালদার, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহামন, কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম, ছিটকী নেছারিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রিস মিয়া, উত্তর তালগাছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম, আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন।

বিকালে জনপ্রতিনিধিদের সাথে পরিচয় ও কুশল বিনিময় করেন নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন। কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নের ৬ জন চেয়ারম্যান, সংরক্ষিত আসনের ১৮ জন মহিলা সদস্য ও ৫৪ জন সদস্য এতে অংশ নেন। এ সময় জনপ্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যার কথা জানান। ইউএনও নেছার উদ্দিন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন জনপ্রতিনিধির কাছে দুর্নীতির উর্দ্ধে থেকে সরকারি বরাদ্দ ও প্রকল্পগুলো যথাযথ ভাবে সম্পুন্ন করার তাগিদ দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান বাবু শিশির দাস প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদারসহ সদস্যরা।











