জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওয়ামীলীগ ও সংহযোগী সংগঠন ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আজ ২১ আগস্ট সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুড়ালের সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারীদের প্রতিকৃতিতে ফুল দিয়ে ও নিরবতা পালন করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সকল শাহাদাত বরণকারীদের রুহের মাগিফরত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির খান, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক গোলাম মাওলা সিকদার, আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির খান, কাঠালিয়া সদর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিম সিকদার, আওয়ামীলীগ নেতা মোঃ বাদল হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ খাইরুল আমিন ছগির।











