কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় করাতকল শ্রমিককে হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে কাঠালিয়া থানার এসআই শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বলতলা গ্রাম থেকে সোহাগ হাওলাদার ও আল-আমীনকে গ্রেফতার করে।
গত ৫ জুন রাত সারে ৮ টার দিকে করাতকল শ্রমিক আলতাফ হোসেন প্রতিদিনের ন্যয় আজও কাজ শেষে বাড়ী ফিরছিল। পথের মধ্যে বলতলা নবলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ পশ্চিম পাশে পূর্বে উৎ পেতে থাকা হামলাকারী সোহাগ ও আলআমিন করাতকল শ্রমিক আলতাফ হোসেনকে লোহার রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙ্গে ফেলে ।
পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।
হামলার অভিযোগে গতকাল আল আমিন ও সোহাগকে গ্রেফতার করা হয়েছে।










