কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠি কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের আউরা সরকারি আশ্রয়ন প্রকল্প সংলগ্ন খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে কাঠালিয়া থানা পুলিশ।
আজ বুধবার ২০ সেপ্টম্বর দুপুুরে আউরা সরকারি আশ্রয়ন প্রকল্পের খালের ঘাটলার সাথে মরদেহটি ভাসতে দেখেন ওই আশ্রয়নের বসবাসকারী বাসিন্দারা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তার পড়নে ছাপাড় হালকা গিয়া রংরের মেক্সি ও কমলা রং এর সেলোয়ার রয়েছে। আনুমানিক তার বয়স ৬৫ বছর। পুলিশ ও স্থানীয়দের ধারনা, পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।
এ বিষয়ে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত পরিচয়ের নারীর এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে তার বয়স ৬৫ বছর। লাশ ময়নাতদান্তের জন্য ঝালকাঠি সদর সরকারি হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।










