কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় তারুন্যের অহংকার, ডিজিটাল বাংলাদেশর স্বপ্নদ্রষ্টা, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন পালিত হয়েছে।
আজ ২৭ জুলাই বুধবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে কেক কেটে ৫২তম জন্মদিন উদযাপন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র । জয় ১৯৭১ সালের ২৭ জুলাই জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু তার নাম রাখেন সজীব ওয়াজেদ জয় ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির সজিব ওয়াজেদ জয়ের ৫২তম জন্ম দিনের কেক কাটেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. সেলিম হাওলাদার, বিমল চন্দ্র সমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহম্মেদ জেনিভ সিকদার, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, শিশির দাস, মিঠু সিকদার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. সিদ্দিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনজরুল পারভেজ জমাদ্দার, চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদ আহম্মেদ জিসান সিকদার ও সাধারণ সম্পাদক মাসুদ খানসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।










