কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মিলাদের মধ্য দিয়ে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে।
আজ ১৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতির সামনে শেখ রাসেলে ছবিতে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। পরে একটি র্যালী বের হয়ে উপজেলা অডিটরিয়ামে শেষ হয়। সেখানে আলোচনা সভাশেষে দোয়া মিলাদ ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
এ সময় বক্তব্য রাখেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়াা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার।
উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন এর সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃসি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য এস এম ফয়েজুল আলম ফিরোজ সিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসানসহ কর্মকর্তা-কর্মচারিরা, সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীরা। দোয়া মোনাজাতে শেখ রাসেলের আত্মার মাগফিরত ও শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এ দিনে (১৮ অক্টোবর) ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মড়ুহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রæ ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।










