কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম এ সভা অনুষ্ঠিত হয়। কাঠালিয়া উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ এমাদুল হক মনির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাঠালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পূজা উদযাপন কমিটির সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠু সিকদার, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু শিশির প্রমুখ।
সভায় উপজেলার ৫২ টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকরা অংশ নেন ।










