ক্রীড়া ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়ায় লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আমুয়ার লিজেন্ডস একাদশ কাঠালিয়া লিজেন্ডস একাদশকে ৩ ইউকেটে হারিয়ে বিজয় অর্জন করে। বিজয় দলের মোঃ মামুন পোদ্দার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
আজ ৩ জুন শুক্রবার বিকাল ৪টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক আন্দোলন কাঠালিয়া এ খেলার আয়োজন করেন। খেলা শেষে সিনিয়র খেলোয়ার মোঃ আফছার হোসেন পলাশ সিকদার খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিভিন্ন শ্রেণি পেশার নারী, পুরুষ ও শিশুরা খেলা উপভোগ করেন।
খেলার বিস্তারিত ফলাফলঃ কাঠালিয়া লিজেন্ডস একাদশ- ১৪১/৮ (১৫ ওভার), আমুয়া লিজেন্ডস একাদশ- ১৪২/৭(১৪.২ ওভার)।













