কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বিনা ধান ১৯ এর নমুনা শস্য কর্তন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৯ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলার কচুয়া ব্লক এর রাজস্বখাতের আওতায় (খরিপ-১) ২০২১-২০২২ অর্থবছরে বাস্তবায়িত উফশী আউশ প্রদর্শনী বিনা ধান ১৯ এর নমুনা শস্য কর্তন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ ইব্রাহিম আসাদ, উপসহকারী কৃষি অফিসার মোঃ বকতিয়ার হোসেন ও স্থানীয় কৃষকরা।
ফলন ও মূল্য ভালো হওয়ায় কৃষকরা অনেক আনন্দিত।











