কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার (১৫) প্রেম সংগঠিত কারনে বিষপানে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ছোনাউটা গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ে সুরাইয়া আক্তার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের শহীদ মিনারের সামনে বিষপান করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সুরাইয়ার মৃত্যু হয়।
নিহত সুরাইয়ার চাচা হাবিব মোল্লা জানান, সুরাইয়া আক্তার আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিলো। পার্শ্ববর্তী দক্ষিন মরিচবুনিয়া গ্রামের পান্না জমাদ্দারের ছেলে শফিক জমাদ্দার সাথে আমার ভাইজি সুরাইয়ার প্রেম ছিলো এবং বিভিন্ন সময় বিরক্ত করত। শফিক পেশায় হুন্ডা চালক ইতিপূর্বে সে একটি ধর্ষন চেষ্টা মামলায় হাজত খেটেছে। এলাকায় একাধিক নারীর সাথে প্রেম করার অভিযোগ রয়েছে শফিকের বিরুদ্ধে।
প্রতিবেশিরা জানান, বিভিন্ন নারীর সাথে শফিকের প্রেমের সর্ম্পক আছে। বৃহস্পতিবার সকালে শফিক অন্য নারীকে তার বাড়ীতে নিয়ে আসায় এ খবর শুনতে পেয়ে সুরাইয়া অভিমানে বিষপান করে আত্মহত্যা করে।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, স্কুল ছাত্রী সুরাইয়ার বিষপানে আত্মহত্যার ঘটনা শুনেছি, তিনি বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন, তার লাশ বরিশাল কোতায়ালী থানা ময়না তদন্ত করবেন।
উল্লেখ্য যে, গত ০৩ আগষ্ট বৃহস্পতিবার কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী নাসরিন একওই গ্রামের শাহজালাল আকনের বখাটে ছেলে সৈকত আকনের উত্যক্তের ঘটনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।










