জনতার খবর
ঝালকাঠির কাঠালিয়ার মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক মোঃ লিয়াকত আলী জমাদ্দারের পিতা মোঃ হাতেম আলী জমাদ্দার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার বিকেল ৫ টার সময় বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। আজ শুক্রবার বেলা ১১ ঘটিকায় তারাবুনিয়া গ্রামের নিজ বাড়িতে মরহুমের নামাজই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে জনতার খবর পরিবার শোকাহত। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।










