কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থী মোঃ শাহ আলী ও পিতা মোঃ সোলায়মান হাওলাদারকে কুপিয়ে গুরতর আহত করেছে প্রতিপক্ষ মাহবুব হাওলাদার। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়েছে।
আজ ০৯ জুলাই শনিবার বিকাল সারে চারটায় উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামে হাওলাদার বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।
দক্ষিন চেঁচরী গ্রামের তছিল উদ্দিন হাওলাদারের পুত্র মোঃ মাহবুব হাওলাদারের সাথে একই বাড়ীর সোলায়মান হাওলাদারের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে আজ বিকালে এ সংঘর্ষ হয়।
স্বজন ও প্রতিবেশিরা জানান, একই বাড়ীর মাহাবুব হাওলাদার কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শাহ আলীর উপহার হামলা চালায়, খবর পেয়ে তার পিতা সোলায়মান হাওলাদার এগিয়ে আসলে সেও হামলায় গুরতর আহত হয়। আহতদের প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।










