কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার, এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ পালিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে দশ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মেলার আয়োজন করেন। প্রথমে একটি র্যালী উপজেলা পরিষদের সামনে থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন।
উপজেলা আইসিটি অফিসার অতনু কিশোার দাস মুনের সঞ্চালনা উপস্থিত ছিলেন, পাটিখালঘাটা ইউনিয়ন চেয়ারম্যান শিশির দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার, মোঃ রুবায়েত হাসান, উপজেল মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগমন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, কাঠালিয়া সরকারি তোফাজ্জেল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মাদ আনোয়ার আজীমসহ প্রমূখ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।










