কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় মহান স্বাধীনতার স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনে পালিত হয়েছে।
আজ ১৫ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে। পরে একটি শোক র্যালি বের হয়ে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা কৃষি অফিসার মোঃ তানজিলা আহমেদ, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসনে মানিক মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।
এ ছাড়াও দিনব্যাপী বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোক দিবসের নানা কর্মসূচি পালিত হয়েছে।











