কাঠালিয়া প্রতিনিধিঃ
পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গী সন্ত্রাশমুক্ত দেশ গড়ি, এ ¯স্লো গানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া থানা পুলিশের উদ্যোগে নানা আয়োজনে কমিউনিটি পুলিশং ডে উযদাপিত হয়েছে।
আজ সকাল ১১টায় থানার সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইব্রাহিম খান প্রমূখ।
অনুষ্ঠানে পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক,শিক্ষার্থীসহ নানা শ্রেণির পেশার নারী-পুরুষ অংশ নেয়।











