কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় নবাগত ইউএনও মোঃ মিজানুর রহমান ও বিদায়ী ইউএনও সুফল চন্দ্র গোলদারকে সংম্বর্ধনা দেয়া হয়েছে।
আজ রবিবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ এর আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ সংম্বর্ধনা দেয়া হয়।
কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ এমাদুল হক মনির সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার,
এ সময় অন্যদের উপস্থিত ছিলেন, মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মোঃ মিঠু সিকদার, শিশির দাস, মোঃ হারুন অর রশিদ, কাঠালিয়ায় প্রেসক্লাবের সভাপতি মোঃ কাজল সিকদার, উপজেলা সমাজ সেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ শহীদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান, কাঠালিয়া বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ আজিম সিকদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মঞ্জুরুল কবির পারভেজ, সাংবাদিক মোঃ আব্দুল হালিম, মোঃ ফারুক হোসেন খান, সাংবাদিক ও ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ, মোঃ শহীদুল আলম, মোঃ সরোয়ার হোসেন সিকদার, মোঃ খাইরুল আমিন ছগির, মোঃ মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ সাকিবুজ্জামান সবুর, মুক্তিযোদ্ধা, শিক্ষক, গন্যমান্য ব্যাক্তিবর্গ,।
এ সময় নবাগত ইউএনওকে মিজানুর রহমানকে এবং বিদায়ী ইউএনও সুফল চন্দ্র গোলদারকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন।











