কাঠালিয়া প্রতিনিধিঃ
বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
আজ ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করেন।
প্রথমে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ অডিটরিয়াম এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, এস আই মোঃ ইমরান, কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক ছবি আক্তার, সদস্য মোসাঃ লামিয়া আক্তার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন প্রমুখ।










