কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ-১৭ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
আজ ১৫ মে রবিবার উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ খেলার অনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
উদ্বোধনী খেলায় চেঁচরীরামপুর ইউনিয়ন একাদশ ৩-০ গোলে আওরাবুনিয়া ইউনিয়ন একাদশকে হারিয়ে বিজয়ী হয়। খেলায় উপজেলার ০৬ টি ইউনিয়ন অংশ গ্রহণ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, মোঃ মাহমুদ হোসেন রিপন, মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মোঃ হারুন অর রশিদ, বাবু শিশির দাস, মোঃ মিঠু সিকদার, কাঠালিয়া সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমূখ।












