কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে চল্লিশোর্ধ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৭ অক্টোবর বিকালে কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় আমুয়া একাদশ কাঠালিয়া একাদশকে ০৫ শূণ্য গোলে পরাজিত করে।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির এ খেলার উদ্বোধন করেন।
বিভিন্ন শ্রেণি পেশার নারী, পুরুষ ও শিশুরা এ খেলা উপভোগ করেন।










