কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্থদ পরিবারের মাঝে খাদ্য সহায়তার শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকালে উপজেলা পরিষদের সামনে ক্ষতিগ্রস্থ ১৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা চাল, ডাল, লবন, চিনি, তেল, হলুদ, মরিচ, বিস্কুট ও ড্রাইকেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে এ খাবার ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহম্মেদুর রহমান, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়েছ।











