ঝালকাঠি প্রতিনিধিঃ
কাঠালিয়ার শৌজালিয়া ইউনিয়নের গ্রাম আদালতের বিচার সুষ্ঠু ও নিরপেক্ষ করার সার্থে ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন গ্রাম আদালত পরিচালনা করছেন এবং চেয়ারম্যান সদস্যদের নিয়ে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে পক্ষদয়ের উপস্থিতিতে তদন্ত কছেন।
এই গ্রামের হাকিম বিশ^াস গ্রাম আদালতে অভিযোগ করেন তার শরিকদার দীর্ঘদিন ধরে তার জমি-জমা বুঝিয়ে না দিয়ে জোড় জবর দখল করে ভোগ করছে।
শনিবার বিকেলে গ্রাম আদালত এই অভিযোগ পাওয়ার পরে গ্রাম আদালত পরিচালনাকরিদের নিয়ে চেয়ারম্যান সরেজমিনে এসে পক্ষদ্বয়ের প্রতিনিধি শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও হক্কোন্নূর দরবারে পীর সাহেব আলহাজ¦ মঞ্জিল মোর্শেদ এবং মোঃ জবাবর সরকারের উপস্থিতিতে জমি মাপার কাজে সহযোগীতা করেন সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান। গ্রাম আদালতের প্রধান ৫নং শৌলজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন বিবাদীয় সম্পত্তির ওয়ারিশদের নিয়ে বৈঠক করেন। ওয়ারিশদের মধ্যে আঃ আজিজ খলিফা, শফিকুল ইসলাম, মোঃ মোশারেফ খলিফা, মাহফুজা বেগম, মোঃ জিল্লুর রহমান, আমির হোসেন, মোঃ মামুন খলিফা, কহিনুর বেগম প্রমূখ উপস্থি ছিলেন।










