কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বাড়ির পাশের খালে পড়ে নিঁখোজ হওয়া মোঃ নজরুল ইসলাম (৩৪) এর মরদেহ উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা।
২০ জুলাই বুধবার রাত সাড়ে ১১টায় আমরিবুনিয়ার খাল থেকে স্বজন ও গ্রামবাসী যুবকের লাশ উদ্ধার করে।
নজরুল ইসলাম উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামের মোঃ আউয়াল সরদারের পুত্র। সে দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে আক্রান্ত ছিলো।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ীর পাশের খালের চরে নজরুল ইসলাম কচু গাছের চারা রোপন করতে যায়। এ সময় সে খালে পড়ে নিখোঁজ হয়। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। বুধবার রাত সাড়ে ১১ টায় বাড়ির পাশের আমরিবুনিয়া খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু জানান, নজরুল ইসলাম মৃগী রোগী ছিলেন। তিনি বুধবার দুপুরে বাড়ীর পাশের খালের চরে কচু গাছের চারা রোপন করতে গিয়ে অসুস্থ হয়ে খালে পড়ে নিখোঁজ হন। পরে গভীর রাতে খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।










