কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ২০২১-২০২২ অর্থ বছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতি করণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ জুলাই বুধবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অধিদপ্তর এ সেমিনারের আয়োজন করেন। এতে ৫০ জন কৃষক-কৃষানী অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বধু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন র্কমকর্তা মোঃ ইব্রাহিম আসাদ, উপজেলা কৃষি উপ-সহকারী মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ জামাল হোসেন।










