কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১২ আসামিকে গ্রেফতার করে ঝালকাঠি জেল হাজাতে পাঠিয়েছে।
আজ ০২ অক্টোবর সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১২ আসামীকে গ্রেফতার করা হয়। বিভিন্ন এলাকায় অভিযান চলিয়ে চারজন নারীসহ ১১ জন ওয়ারেন্টভুক্ত এবং ১ জন গরু চুরি মামলার আসামীসহ ১২ জনকে গ্রেফতার করা হযেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম।
গ্রেফতারকৃত হলেন- কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের আঃ বারেক খানের ছেলে রিয়াজ খানসহ একই গ্রামের আঃ সালাম হাওলাদারের স্ত্রী সাহিদা বেগম ও ছেলে সাইদুল ইসলাম, মনোরঞ্জন হাওলাদারের ছেলে মনোজ হাওলাদার, লিটন চন্দ্র বেপারীর স্ত্রী করুনা রানী, মৃত নিকুঞ্জ বেপারীর ছেলে লিটন চন্দ্র বেপারী, পাটিখালঘাটা গ্রামের কায়সার তালুকদারের ছেলে মো.মহারাজ তালুকদার, বানাই গ্রামের খলিলুর রহমান খানের ছেলে আল আমিন হোসেন, দক্ষিন কৈখালী গ্রামের ফুল মিয়া ডাকুয়ার মেয়ে মালা আক্তার ও ছেলে আল আমিন ডাকুয়া, কৈখালী গ্রামের ফরিদ আকনের মেয়ে ফারজানা আক্তার, এবং ছোনাউটা গ্রামের আবদুল বারেক খানের ছেলে মেহেদী হাসান শুভ।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে এসব আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলো। তাদেরকে কোর্টে চালান করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।
ওসি মোঃ শহীদুল ইসলাম আরও জানান, এ অভিযান পরিচালনা করেন- এস আই মোঃ ইমরান হোসেন, এসআই কে এম রিয়াজ রহমান, এসআই মোঃ মনিরুল ইসলাম, এএসআই মোঃ ফেরদৌস হাওলাদার, এ এস আই মোঃ সিরাজুল ইসলাম, এ এস আই মোঃ হাফিজুর রহমান, এ এস আই মোঃ মঞ্জুরুল ইসলাম।










