কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভভিষ্যত গড়ি” এ ¯েøাগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন পালিত হয়েছে।
আজ ১৩ অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে র্যালি মহড়া ও সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে একটি র্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।
পরে ভূমি কম্প থেকে রক্ষা পাওয়ার কৌশল, আহত রোগীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া, গ্রাস স্যালেন্ডার আগুন লাগলে নিভানোর পদ্ধতি ও বাসা-বাড়িতে আগুন লাগলে নিভানোর পদ্ধতিসহ নানা ধরনের মহড়া ফায়ার সার্ভিসের কর্মিরা প্রর্দশন করেন। এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এতে অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আহম্মদুর রহমান, কৃষি সম্প্রসারন অফিসার মোঃ ইব্রাহীম খান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ শহীদুল ইসলাম, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান আকন প্রমূখ।
দূযোর্গ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতায় কাঠালিয়া উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।










