কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় জোরাপোল আদর্শ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য জামে মসজিদ নির্মান করা হয়েছে।
গতকাল বিকালে উপজেলার জোরাপোল আশ্রয়ন প্রকল্প জামে মসজিদের উদ্বোধন করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন। আনুষ্ঠানিক ভাবে আছর নামাজ পড়ে মসজিদের উদ্বোধন করা হয়। পরে মুসুল্লিদের নিয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চয় দাস, উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ মনিরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ শাহিন হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










