কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় র্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকান্ডের মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা এ প্রতিপাদ্যে বিষয় নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এবং উপজেলা প্রশাসন এ দিবসটি উপলক্ষে র্যালি বের করে। পরে কাঠালিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ডের মহড়া দেয়া হয়।
মহড়া শেষে বিদ্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, বন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহমাদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, কাঠালিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, রেড ক্রিসেন্টে সদস্যরা ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।











