কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ও সকল শাহাদাত বরণকারীদের রুহের মাগিফরত কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
আজ ২১ আগস্ট রোববার সন্ধ্যায় উপজেলা আমানত সভাকক্ষে শহীদদের স্মরণে এ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন। তিনি ভার্চুয়াল সংযুক্ত থেকে ২১ আগস্টের শাহাদত বরণকারীদের মাগফেরত কামনা করেন এবং ষড়যন্তকারীদের রুখে দাড়ানোর জন্য নেতাকর্মীদের আহবাহন জানান।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মোঃ তরুন সিকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার।
এ সময় বক্তব্য রাখেন, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম ইসলাম কবির সিকদার, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম লিটন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি ও আওয়ামীলীগ নেতা সিকদার মোঃ কাজল সিকদার বাংলাদেশ শিক্ষক সমিতির কাঠালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম এম তারিকুজ্জামান, আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, জিয়া মীরবহর, শহীদ গোলদার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন উজ্জ্বল, মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ শাখাওয়াত হোসেন অপু সিকদার।
পরে ২১ আগস্টের শাহাদত বরণকারী, বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠান শেষে খাবার বিতরণ করা হয়।











