কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার আছর নামাজবাদ কাঠালিয়া বন্দর বাজার জামে মসজিদ এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, জেলা পরিষদ সদস্য এস এম ফয়েজুল আলম ফিরোজ, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।
অনুষ্ঠানে হযরত মোহাম্মদ (স.) ও মুসলিম উম্মার জন্য দোয়া মোনাজাত করা হয়। পরে উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবদুল কাদের।










