কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় অফিসার্স ক্লাবের উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার রাতে উপজেলার ছৈলার চর পর্যটন কেন্দ্রে এ সংবর্ধনার আয়োজন করে কাঠালিয়া অফিসার্স ক্লাব।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামাল বদু সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, উপজেলা সমাজ সেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, সাংবাদিক ফারুক হোসেন খান প্রমুখ।
এ সময় উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নবাগত ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।











