কাঠালিয়া প্রতিনিধিঃ “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয় সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার এর আয়োজন করেন। এ উপলক্ষে একটি র্যালি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ নুরুজ্জামান সিকদার, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ ফয়সাল হোসেন মিঠু, মোঃ জাকির হোসেন, মোঃ মিলু আকন, মোসাঃ ফূর্তি বেগম, ইউপি সচিব মোঃ সফিকুল ইসলাম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন মাসুম, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল পঞ্চায়েত, যুবলীগ নেতা মোঃ রবিউল ইসলাম, মোঃ ছগির হোসেন, মোঃ শাহিন হোসেন প্রমূখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।










