কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া শেখ রাসেল ক্রীড়া চক্রের উদ্যোগে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শৌলজালিয়া খেয়াঘাট শেখ রাসেল ক্রীড়া চক্রের সামনের সড়কে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি মোঃ আহ্ম্মাদুল আযম রোমেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুর রহমান নান্টু, মনিস্বতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরপ্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানসহ আওয়ামীলীগের দলীয় নেতা কর্মিরা ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সদস্যরা।
আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকলের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।










