কাঠালিয়া প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দূর্গা পুজা উদযাপন উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুজা মন্ডপ গতকাল রবিবার রাতে পরিদর্শন করেন, ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
এ সময়ে তার সাথে ছিলেন, পুলিশ সুপার মোহামামদ আফরুজুল হক টুটুল, রাজাপুর কাঠালিয়ার সহকারি পুলিশ সুপার সার্কেল মোঃ মাসুদ রানা, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, সহকারি কমিশনার ভুমি ফারজানা ববি মিতু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ সহ জেলা পুলিশ, অন্যান্য সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মতর্তা৷ ও কর্মচারীবৃন্দ।










